আন্তর্জাতিক
ইরানের ভয়াবহ হামলায় যা ঘটল সংযুক্ত আরব আমিরাতে! হতবাক বিশ্ববাসী

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বড় ধরনের হামলা থেকে রক্ষা পেয়েছে। দেশটি জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪২টি ড্রোন যুক্তরাষ্ট্রের সহায়তায় প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। Irani হামলার কারণে ইউএইর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েক দিন ধরেই ব্যস্ত ছিল। গত কয়েক দিনে ৪১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৯১৪টি ড্রোন প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে তারা। এই প্রাণঘাতী হামলায় ইউএইর সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক কাজ করা একজন মরক্কোর নাগরিকও প্রাণ হারিয়েছেন। একইসঙ্গে ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও ফিলিস্তিনের আটজন বিদেশি নাগরিকও নিহত হয়েছেন।





