আন্তর্জাতিক
আলোচনার আড়ালে স্থল হামলার ছক! ইরানের স্পিকারের বিস্ফোরক বার্তা

প্রকাশ্যে শান্তি আলোচনার প্রস্তাব দিলেও গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে শত্রুরা। যুদ্ধ শুরুর এক মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ১৫ দফা তালিকার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরছে এবং যুদ্ধে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা-ই আদায়ের চেষ্টা করছে। গালিবাফ আরও বলেন, ‘ইরানি বাহিনী মার্কিন সেনাদের স্থল অভিযানের অপেক্ষায় আছে, যাতে তাদের ওপর গোলাবর্ষণ করা যায়।’ ইরানের আত্মসমর্পণের বিষয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘অপমান মেনে নেওয়া হবে না।’





