আন্তর্জাতিক
ইরানের প্রধান বিশ্ববিদ্যালয়ে যা ঘটল… চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল!

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশের অন্যতম শীর্ষ শিক্ষাঙ্গন ‘ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (আইইউএসটি) ব্যাপক হামলার শিকার হয়েছে। মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় বিশ্ববিদ্যালয়টির দালানকোঠা ও স্থাপনা ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। হামলার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ধ্বংসস্তূপ আর আগুন। বিভিন্ন ভবন থেকে বের হচ্ছে আগুনের লেলিহান শিখা আর ধোঁয়া। এই হামলা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।





