রাতেই বন্ধ হবে সব দোকান-রেস্তোরাঁ! মিশরের এই সিদ্ধান্তে অবাক বিশ্ব

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধির মুখে মিশর এক কঠোরThe
সিদ্ধান্ত নিয়েছে। আগামী এক মাস ধরে প্রতিদিন রাত ৯টার মধ্যেই দেশের সব দোকান, রেস্তোরাঁ ও শপিং সেন্টার বন্ধ রাখতে হবে। এমনকি সড়ক বাতি ও রাস্তার আলোকসজ্জাও সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এই অভূতপূর্ব পদক্ষেপে সাধারণ মানুষসহ ব্যবসায়ীরাও উদ্বিগ্ন। সরকার বলছে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালীতে সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে মিশর বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমদানিকৃত জ্বালানির উপর অতি নির্ভরশীলতা দেশটির আমদানি ও জ্বালানি সরবরাহে বড়ো সংকটের সৃষ্টি করেছে।
মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি জানিয়েছেন, শুধুমাত্র জানুয়ারি থেকে মার্চ মাসেই পেট্রলের খরচ দ্বিগুণেরও বেশি বেড়ে ২.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে, হোটেল ও পর্যটন কেন্দ্রগুলো এই জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থার আওতামুক্ত থাকবে। এই খাতের ওপর মিশরের অর্থনীতির প্রায় এক-দশমাংশ নির্ভরশীল।
এছাড়াও, এপ্রিল মাস জুড়ে কর্মীদের সপ্তাহে একদিন বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হবে। তবে, হাসপাতাল, স্কুল ও কারখানার মতো জরুরি সেবাকর্মীরা এই নিয়মের আওতায় পড়বেন না। এই পদক্ষেপগুলো জ্বালানি সংকট মোকাবেলায় মিশর সরকারের একটি বড় চেষ্টা।





