আন্তর্জাতিক
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা! আতঙ্কে যুক্তরাষ্ট্র

প্রতিবেশী ইরাক থেকে সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। সিরিয়ার সহকারী প্রতিরক্ষা মন্ত্রী সিপান হামো জানিয়েছেন, আজ সকালে কাসরাকের মার্কিন ঘাঁটিতে ইরাকের ভূখণ্ড থেকে চারটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে, তিনি দাবি করেছেন যে কোনো হতাহত ছাড়াই ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এই হামলার জন্য ইরাককে দায়ী করে এর পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এই ঘটনার একদিন আগেই সিরিয়ার সেনাবাহিনী ইরাক থেকে চালানো আরেকটি ড্রোন হামলা প্রতিহত করার কথা জানায়।





