লেবাননে যা ঘটল রাতে… ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

লেবাননে ইসরাইলি হামলায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় তিন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন হিজবুল্লাহ-ঘনিষ্ঠ টেলিভিশনের প্রতিবেদক। এছাড়া একই হামলায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারিয়েছেন এক নারী সাংবাদিক। এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে চরম উত্তেজনা ছড়িয়েছে।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত টেলিভিশন আল মানারের প্রতিবেদক আলি শুয়াইব রয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, শুয়াইব ‘সাংবাদিকতার ছদ্মবেশে সন্ত্রাসী হিসেবে কাজ করছিলেন’ এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাদের অবস্থান প্রকাশ করছিলেন। অন্যদিকে আল মানার তাদের প্রতিবেদনে শুয়াইবকে ‘প্রতিরোধের প্রতীক সাংবাদিক’ হিসেবে উল্লেখ করেছে।
ইরানপন্থি ও হিজবুল্লাহ-সমর্থিত আল মায়াদিন চ্যানেল জানিয়েছে, একই হামলায় আপন ভাইবোন ফাতিমা তৌনি ও মোহাম্মদ তৌনিও নিহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্টের দপ্তর এই হামলাকে ‘স্পষ্ট অপরাধ’ বলে অভিহিত করেছে। ইসরাইলের বিবৃতিতে অন্য দুই সাংবাদিকের বিষয়ে কিছু বলা হয়নি। আল মায়াদিন প্রকাশিত এক ভিডিওতে ফাতিমা ও মোহাম্মদ তৌনির বাবা বলেন, তিনি তাদের নিয়ে গর্বিত। এই ঘটনা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।





