আন্তর্জাতিক

ইরাকে যুদ্ধ, বিশ্বজুড়ে খাদ্য সংকট! দাম আকাশছোঁয়া

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বেড়েই চলেছে, আর তারই প্রভাব পড়েছে বিশ্বজুড়ে খাদ্য সরবরাহে। বর্তমানে হরমুজ প্রণালীতে বিপুল পরিমাণ সার আটকে থাকায় বিশ্বজুড়ে সারের সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়েছে। ভারত, আলজেরিয়া এবং স্লোভাকিয়ার সারের কারখানাগুলো হয় বন্ধ হয়ে গেছে, নয়তো প্রাকৃতিক গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। এর মধ্যেই চীন সার রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। অস্ট্রেলিয়ার গমচাষিরা উৎপাদন কমিয়ে দিয়েছেন। একদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আগ্রাসনের ফলে বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম। যুদ্ধের প্রভাবে তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়তে থাকায় বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকটের উদ্বেগ বাড়ছে, যা খাদ্য নিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button