দুবাইয়ে ইরানি হামলায় ২১ ইউক্রেনীয় বিশেষজ্ঞের নি como?? চাঞ্চল্যকর তথ্য ফাঁস!

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানের হামলার ঘটনায় ইউক্রেনের ২১ জন ড্রোন বিশেষজ্ঞ নিহত হয়েছেন এমন আশঙ্কা করা হচ্ছে। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র দাবি করেছেন, দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী অস্ত্রের ডিপোতে হামলা চালানো হয়েছে। এই হামলায় ডিপোতে থাকা ২১ জন ইউক্রেনীয় বিশেষজ্ঞের সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের ওই মুখপাত্র আরও জানান, দুবাইয়ে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করার জন্য ইউক্রেনের ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা সেখানে মজুত করে রাখা হয়েছিল। গুদামে উপস্থিত ইউক্রেনীয় বাহিনীর সদস্যদের ভাগ্য সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও, তারা সম্ভবত নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরান।
তবে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি তিখিম এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এটি মিথ্যা কথা। আমরা আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করছি। ইরান প্রায়শই এমন ভুয়া তথ্য ছড়ায়।’





