আন্তর্জাতিক

ইরানে এবার যুদ্ধ! হাজার হাজার সেনার প্রস্তুতি, নিশ্চিত হচ্ছে কি বড় সংঘাত?

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন বেড়েই চলেছে। ইরানের অভ্যন্তরে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এটি নিশ্চিত করতে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে। তবে, এই স্থলসেনা মোতায়েনের পরিকল্পনা অনুমোদন করবেন কিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, এই স্থল অভিযান পূর্ণাঙ্গ আগ্রাসন হবে না, বরং এটি হবে বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনী এবং প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে পরিচালিত কয়েকটি অভিযান। ধারণা করা হচ্ছে, উপসাগরের দিকে রওনা হওয়া জাহাজে চার হাজারের বেশি মার্কিন মেরিন সেনা রয়েছে। এছাড়া আরও সেনা পাঠানোর বিষয়েও আলোচনা চলছে। এই বিষয়ে হোয়াইট হাউস এবং পেন্টাগনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button