ইসরাইলে আবার হামলা! ভয়ংকর ক্ষেপণাস্ত্র-ড্রোন, জানলে চমকে যাবেন

ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (আজ) এই হামলার খবর নিশ্চিত করেছেন ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি জানিয়েছেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরাইলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে।
এর আগে, ইসরাইলি সামরিক বাহিনী নিশ্চিত করে যে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। এই ঘটনাটি দ্বিতীয় মাসে পা রাখা ইসরাইল-যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধে ইয়েমেনের ভূখণ্ড থেকে হওয়া প্রথম আনুষ্ঠানিক বিবৃতি। হুতি মুখপাত্র আরও হুমকি দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের সঙ্গে যুদ্ধে অন্য কেউ যোগ দিলে তারাও সামরিক অভিযানে যোগ দেবে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হুমকি মোকাবিলায় কাজ করছে।





