আন্তর্জাতিক

ইসরাইলিদের মালয়েশিয়ায় কী হচ্ছে? আটকের পর মিলল চাঞ্চল্যকর বার্তা!

মালয়েশিয়ায় ভ্রমণ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন ইসরাইলি পাসপোর্টধারীরা। সাম্প্রতিক মাসগুলোতে গণহারে তাদের আটক করা হচ্ছে বলে শনিবার (২৮ মার্চ) ওয়াইনেট গ্লোবালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রাপ্ত তথ্য মতে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত আটজন ইসরাইলিকে আটক করা হয়েছে। এদের মধ্যে কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, আবার কেউ অন্য দেশে যাওয়ার জন্য ট্রানজিট হিসেবে ব্যবহার করছিলেন।

এ দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। ঘটনার সূত্রপাত হয় বুধবারের একটি ঘটনায়, যখন ফিলিপাইনগামী একটি ফ্লাইটে ট্রানজিটের সময় চারজন ইসরাইলি যুবক-যুবতীকে আটক করা হয়। তাদের মধ্যে দুজন থাইল্যান্ড থেকে ফিলিপাইনে যাওয়ার পথে কুয়ালালামপুরে ট্রানজিট নিরাপদ কিনা তা জানতে চেয়ে একটি চ্যাটবটের সাহায্য নেন এবং ইতিবাচক উত্তর পাওয়ার পর তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তাদের আটক করা হয়। আরেক ঘটনায় কম্বোডিয়া থেকে ফিলিপাইনের পথে দুই ইসরাইলি পুরুষকেও মালয়েশিয়ায় আটক করা হয়েছিল। তবে দুই দিন পর তাদের কম্বোডিয়ায় ফেরত পাঠানো হয়।

সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি মিললেও, অন্য দেশগুলো বহিষ্কৃত ইসরাইলিদের প্রবেশে অস্বীকৃতি জানালে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। সিঙ্গাপুরে অবস্থিত ইসরাইলি দূতাবাসের হস্তক্ষেপে বেশ কয়েকজন মুক্ত হলেও, দেশটির রাষ্ট্রদূত এলিয়াহু ভেরেড হাজান নাগরিকদের মালয়েশিয়া ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জীবনের ঝুঁকি থাকলে ‘সব ঠিক হয়ে যাবে’ এমনটা ভাবা ঠিক নয়। মালয়েশিয়া ভ্রমণ বা ট্রানজিট এড়িয়ে চলার পরামর্শই দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ইসরাইলি নাগরিকদের লক্ষ্য করে আটকের ঘটনা বেড়েছে, যা ভোগান্তি, বিলম্ব এবং অতিরিক্ত খরচের কারণ হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button