আন্তর্জাতিক

ট্রাম্পের নিজের এলাকায় ডেমোক্র্যাটদের তাণ্ডব! যা ঘটল ভোট গণনায়…

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনসভার উপনির্বাচনে এক অভাবনীয় জয় পেয়েছে ডেমোক্র্যাট পার্টি। খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবাধীন ও তার নিজের হোমটাউন পাম বিচ কাউন্টিতে এই জয় রীতিমতো চমক সৃষ্টি করেছে। এই ফলাফল শুধু একটি আসনের জয় নয়, বরং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য বড় অশনি সংকেত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সারাদেশে রিপাবলিকানদের প্রভাবাধীন তিনটি শূন্য আসনের মধ্যে দুটিতেই জয় ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্টেইটের পাম বিচ কাউন্টির হাউস ডিস্ট্রিক্ট ৮৭ আসনে ডেমোক্র্যাট প্রার্থী এমিলি গ্রেগরির জয়। তিনি রিপাবলিকান প্রতিদ্বন্দী জন ম্যাপলসকে ২ শতাংশ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছেন। এই কাউন্টিটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত বাসস্থান ‘মার এ লাগো’ এবং তার নিজের শহর হিসেবে পরিচিত। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই আসনে ডেমোক্র্যাটদের জয় নিশ্চিত করতে ট্রাম্প নিজে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন।

অন্যদিকে, ফ্লোরিডার টাম্পা সিটির স্টেইট সিনেট ডিস্ট্রিক্ট ১৪ আসনেও জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ব্রায়ান নাথান। তবে, রিপাবলিকান হিলারি হলি টোমকোর ছেড়ে দেওয়া হাউস ডিস্ট্রিক্ট ৫১ আসনে জয়ী হয়েছেন।

ডেমোক্র্যাট শিবিরের দাবি, এই জয় প্রমাণ করে যে ভোটাররা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প এবং তার দল রিপাবলিকানদের ওপর আস্থা হারাচ্ছেন। ডেমোক্র্যাটিক আইনসভা নির্বাচনী কমিটির প্রেসিডেন্ট হিথার উইলিয়ামস বলেন, ‘যদি ট্রাম্পের নিজের এলাকাতেই এই অবস্থা হয়, তবে জাতীয় নির্বাচনে রিপাবলিকানদের কী হতে পারে তা ভাবার বিষয়।’ যদিও আইনসভার সংখ্যাগরিষ্ঠতা এখনও রিপাবলিকানদের হাতেই রয়েছে, তবে এই জয় ডেমোক্র্যাটদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button