ইরানের দ্বীপে হামলা হলে বিশ্ব কাঁপবে! কঠোর হুঁশিয়ারি

ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়েছেন যে, খারগ দ্বীপে যেকোনো হামলাকারীর বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না। শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। তিনি এক বিবৃতিতে বলেছেন, খারগ দ্বীপে যেকোনো ধরনের আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে। যারা এই গুরুত্বপূর্ণ দ্বীপে হামলা চালাবে, তারা আর জীবিত ফিরবে না। উল্লেখ্য, খারগ দ্বীপ ইরানের অন্যতম প্রধান তেল রফতানি কেন্দ্র, যা দেশের জ্বালানি বাণিজ্যের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। সাম্প্রতিক সময়ে এই দ্বীপকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে এবং সামরিক সতর্কতাও বাড়ানো হয়েছে। এর আগে, ইরান জানিয়েছিল যে শত্রুপক্ষ একটি আঞ্চলিক দেশের সহায়তায় তাদের একটি দ্বীপ দখলের পরিকল্পনা করছে। আল-জাজিরা বার্তা সংস্থা এটিকে খারগ দ্বীপ হিসেবে ইঙ্গিত করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান ওই আঞ্চলিক দেশের ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ পাল্টা হামলারও হুঁশিয়ারি দিয়েছে।





