আন্তর্জাতিক

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলিকে গ্রেপ্তারের পর যা ঘটল! তীব্র উত্তেজনায় কাঁপছে দেশ

নেপালে ব্যাপক বিক্ষোভ দমনে সংশ্লিষ্টতার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। তবে গ্রেপ্তারের পরপরই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এই গ্রেপ্তারের প্রতিবাদে ওলির সমর্থকরা দেশজুড়ে বিক্ষোভ শুরু করেছেন। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ঘটে। দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে তীব্র হওয়া সেই আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ৭০ জন নিহত হন। বিক্ষোভ দমনে সরকারি ভূমিকার তদন্তে গঠিত প্যানেল ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের বিরুদ্ধে বিচারের সুপারিশ করেছিল। সেই সুপারিশের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়। ওলির বয়স এবং পূর্বের অসুস্থতার কথা বিবেচনায় তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মাত্র একদিন আগে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button