আন্তর্জাতিক

বুশেহর পারমাণবিক কেন্দ্রে বড় হামলার শঙ্কা! রাশিয়ার *=🚨*= সতর্কবার্তা, বিশ্বজুড়ে তোলপাড়!

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশেপাশে সাম্প্রতিক হামলাগুলো মারাত্মক পারমাণবিক ঝুঁকির সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান। তিনি বলেন, বুশেহর এলাকায় বারবার হামলার ঘটনা উদ্বেগজনক এবং এটি বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয় হামলার ঘটনা। যদিও ইরানের তথ্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের রিয়্যাক্টরে কোনো ক্ষতি হয়নি এবং কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি, তবে পারমাণবিক স্থাপনার আশেপাশে সামরিক হামলা অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়, যা আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button