আন্তর্জাতিক

ইরানের নতুন নেতার যে খবর দিলেন ট্রাম্প, জানলে চমকে যাবেন!

আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হয় মারা গেছেন, নয়তো তিনি খুব খারাপ অবস্থায় আছেন। ফ্লোরিডার মিয়ামিতে একটি ফোরামের সম্মেলনে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে। তাদের নৌবাহিনী, বিমানবাহিনী এবং প্রতিরক্ষা সক্ষমতাও ভেঙে দেওয়া হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ করা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের শুরুতে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পরিবার ও ঘনিষ্ঠজনদের ওপর হামলার ঘটনা ঘটে। এই হামলায় মোজতবা খামেনির বাবা, মা, স্ত্রী এবং নাতনি নিহত হন। নিজেও আহত হন মোজতবা খামেনি। তবে একাধিক ইরানি সূত্র জানিয়েছে, মোজতবা খামেনি পায়ে আঘাত পেয়েছেন যা প্রাণঘাতী নয়। যুদ্ধের দ্বাদশ দিনে তিনি মস্কোতে চিকিৎসার জন্য রুশ সামরিক বিমানে যান এবং বর্তমানে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button