আন্তর্জাতিক
আমিরাতে হঠাৎ ইরানের হামলা! ২০ ক্ষেপণাস্ত্র ও ৩৭ ড্রোন প্রতিহত, যা ঘটল রাতে

সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা সর্বশেষ ইরানি হামলায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবারের এই ঘটনাটি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে উদ্বেগ আরও বাড়িয়েছে।
এই পরিসংখ্যান অনুযায়ী, উপসাগরীয় দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৮৭২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত দুইজন সামরিক সদস্য, একজন মরক্কোর চুক্তিভিত্তিক সেনাসদস্য এবং পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারত সহ মোট আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৭৮ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এই ঘটনাগুলো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।





