আন্তর্জাতিক

ইরানের হামলার মাঝেই কাতার-ইউক্রেনের গোপন চুক্তি! জানলে চমকে যাবেন

মধ্যপ্রাচ্যে যখন ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সংঘাত চরমে, ঠিক তখনই ইউরোপীয় দেশ ইউক্রেনের সঙ্গে এক বিশেষ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে উপসাগরীয় দেশ কাতার। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই চুক্তির ফলে দুই দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে বিনিময় করবে। বর্তমানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দোহা সফরে রয়েছেন। এই চুক্তি দুই দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে, যা চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে একটি নতুন মাত্রা যোগ করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button