ইরানের সঙ্গে বৈঠক নিয়ে বড় ঘোষণা! উত্তেজনা বাড়ছে নাকি কমছে?

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকে বসতে আশাবাদী। চলতি সপ্তাহের শুরুতে প্রস্তাবিত ১৫-দফা চুক্তির বিষয়ে তারা ইরানের উত্তরের অপেক্ষায় রয়েছে। সম্প্রতি তেহরানে কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। ইরান দাবি করেছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তৃতীয়বারের মতো হামলা চালানো হয়েছে। ইসরাইলের দাবি, তারা মধ্য ইরানের আরাক ভারী পানি প্ল্যান্টে সফলভাবে আঘাত হেনেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের ও ইসরাইলের এই হামলাকে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো আগ্রাসন বলে অভিহিত করেছেন এবং এর চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া ব্যালেস্টিক মিসাইল ও ড্রোন প্রতিহত করেছে।





