ইরানের পর কিউবা? ট্রাম্পের এ কী ইঙ্গিত! তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মিয়ামিতে সৌদি বিনিয়োগ ফোরামে ইরান যুদ্ধের পক্ষে যুক্তি উপস্থাপনের পাশাপাশি তিনি কিউবাকে পরবর্তী টার্গেট হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার তিনি মিয়ামিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয়ের কথা উল্লেখ করে বলেন, কিউবাই হবে পরবর্তী লক্ষ্য।
ট্রাম্পের বক্তব্যে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন বিষয় উঠে আসে। তিনি ন্যাটোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য না করার জন্য কঠোর সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ৪৭ বছর ধরে ইরান মধ্যপ্রাচ্যের উৎপীড়ক হিসেবে পরিচিত ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপের কারণে তারা এখন আর সেই অবস্থায় নেই। তিনি জোর দিয়ে বলেন, গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের বোমা হামলা দেশটির কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে।
সৌদি আরবের অতিথিদের উদ্দেশে ট্রাম্প বলেন, ইরান এই পারমাণবিক অস্ত্র আপনাদের, ইসরাইলের এবং অন্যদের বিরুদ্ধে ব্যবহার করত। তিনি কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের সঙ্গে একটি চুক্তিতে আসার জন্য চাপ সৃষ্টির চেষ্টা করছেন, তবে চুক্তির শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানাননি। এর আগেও ট্রাম্প কিউবার নিয়ন্ত্রণ নেওয়ার সম্মান তিনি পাবেন বলে বিশ্বাস প্রকাশ করেছিলেন। এই বক্তব্যের পর আন্তর্জাতিক বাজারে যুদ্ধ ও জ্বালানি খাত নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।





