আন্তর্জাতিক

হিজবুল্লাহর ৪ শতাধিক যোদ্ধা নিহত! শোকের ছায়া লেবাননে

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার বদলা নিতে হিজবুল্লাহ ইসরাইলকে লক্ষ্য করে রকেট ছোড়ার পর থেকে নতুন যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ইরান-সমর্থিত এই গোষ্ঠীটির চার শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন বলে জানা গেছে। হিজবুল্লাহর নিজেদের হতাহতের সংখ্যা নিয়ে পরিচিত দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলের অব্যাহত আকাশ হামলা ও স্থল অভিযানে হিজবুল্লাহর প্রাণহানির এটি একটি ধারণা দিচ্ছে। যদিও এর আগে গোষ্ঠীটি তাদের কিছু যোদ্ধার মৃত্যুর খবর জানালেও, সম্মিলিত হতাহতের সংখ্যা নিয়ে কোনো তথ্য দেয়নি। ২০২৩-২৪ সালে ইসরাইলের সঙ্গে যুদ্ধের সময় হিজবুল্লাহ প্রতিদিন তাদের হতাহতের হিসাব প্রকাশ করত এবং ওই যুদ্ধে প্রায় ৫ হাজার যোদ্ধা নিহত হয়েছিলেন।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, চার সপ্তাহ ধরে চলা সর্বশেষ যুদ্ধে ইরান ঘনিষ্ঠ গোষ্ঠীটির অন্তত ৭০০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রাদওয়ান বাহিনীর সদস্যরাও রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় দেশটিতে ১ হাজার ১৪২ জন নিহত হয়েছে, যার মধ্যে ১২২ শিশু, ৮৩ নারী এবং ৪২ জন চিকিৎসক রয়েছেন। তবে, এদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই। এদিকে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে তাদের একজন সেনা ও একজন কমব্যাট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন, যদিও তারা পূর্বে দক্ষিণ লেবাননে ৪ সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছিল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button