আন্তর্জাতিক

লেবাননে বিমান হামলায় ছিন্নভিন্ন ৫ সিরীয় কৃষক! যা ঘটে গেল জানলে আঁতকে উঠবেন!

দক্ষিণ লেবাননের আল-হানিয়া পৌরসভা এলাকায় ইসরাইলি বিমান বাহিনীর এক ভয়াবহ হামলায় ৫ জন সিরীয় কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এই হামলায় নারী ও শিশুসহ আরও অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, নিহত ও আহত সবাই ওই অঞ্চলে কৃষি জমিতে কাজ করছিলেন। কোনো উস্কানি ছাড়াই হঠাৎ এই বিমান হামলা চালানো হয়। বর্তমানে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ লেবাননে ক্রমাগত এই উত্তেজনা সাধারণ শ্রমজীবী মানুষের জীবনের নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button