আন্তর্জাতিক

ইয়েমেন যুদ্ধে জড়ালে সুয়েজ খাল বন্ধ? বিশ্ব বাণিজ্যে মহাবিপর্যয়

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি সরাসরি ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে সুয়েজ খালসহ বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আলজাজিরাকে জানিয়েছেন, হুথিদের সক্ষমতা এতটাই যে তারা বাব-আল-মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এর ফলে লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশ বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, এমনটা হলে বিশ্ব বাণিজ্য হারাবে হরমুজ প্রণালী ও সুয়েজ খালের মতো দুটি গুরুত্বপূর্ণ জলপথ। শুধু তাই নয়, হুথিদের ধারাবাহিক হামলা ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও চাপে ফেলবে। যদি ইয়েমেন থেকেও হামলা শুরু হয়, তবে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। তবে রাজনৈতিকভাবে ইসরাইল এই পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখতে পারে, কারণ তারা যুদ্ধের পরিসর বাড়াতে চায় এবং চায় না যুক্তরাষ্ট্র দ্রুত এই সংঘাত থেকে সরে দাঁড়াক।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button