আন্তর্জাতিক

এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ইরান: বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোটি কোটি মানুষ!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে গত চার সপ্তাহ ধরে কার্যত ইন্টারনেট বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে ইরান। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এই পরিস্থিতিকে ‘ডিজিটাল অন্ধকার’ হিসেবে অভিহিত করেছে। সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, টানা এক মাস ধরে চলা এই ব্ল্যাকআউট বা ইন্টারনেট বিভ্রাট ইরানি নাগরিকদের তথ্য পাওয়া এবং যোগাযোগের মৌলিক অধিকারকে চরমভাবে লঙ্ঘন করছে। গত চার সপ্তাহ ধরে ইরানিরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এর আগেও গত জানুয়ারি মাসে দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালীনও কয়েক সপ্তাহের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল দেশটির প্রশাসন। ইরান বর্তমানে একটি দ্বি-স্তরীয় ইন্টারনেট ব্যবস্থা পরিচালনা করছে। এতে সাধারণ নাগরিকদের জন্য মূল ইন্টারনেট নেটওয়ার্ক সীমিত রাখা হয়েছে। তাদের অধিকাংশই দেশের নিজস্ব ‘ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক’ ব্যবহার করতে বাধ্য হচ্ছে, যা একটি অভ্যন্তরীণ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত ডমেস্টিক নেটওয়ার্ক।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button