আন্তর্জাতিক
ওমানে মার্কিন জাহাজে ইরানি হামলা! উত্তেজনা ছড়ালো অঞ্চলে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিল। ওমানের উপকূলে মার্কিন সামরিক সহায়তা জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানি বাহিনী ওমানের সালালাহ বন্দর থেকে বেশ দূরে একটি মার্কিন জাহাজে এই হামলা চালিয়েছে। তবে, ইরান জানিয়েছে তারা বন্ধুপ্রতীম দেশ ওমানের সার্বভৌমত্বকে সম্মান করে।





