আন্তর্জাতিক
সৌদি-তুরস্ক-মিশর নেতাদের গোপন বৈঠক! পাকিস্তানে যা হচ্ছে

রুদ্ধদ্বার বৈঠকের জন্য সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। আগামী ২৯ ও ৩০শে মার্চ ইসলামাবাদে এই বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, বৈঠকে অঞ্চলের উত্তেজনা প্রশমন এবং শান্তি প্রতিষ্ঠার বিষয়ে গভীর আলোচনা হওয়ার কথা রয়েছে। মিসরের পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছেন, যা বৈঠকের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান নিজেদেরকে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠকের আয়োজনের প্রস্তাবও দিয়েছে দেশটি, যদিও তা এখনো নিশ্চিত হয়নি। এই উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যেতে পারে।





