আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী! যুদ্ধের প্রস্তুতি নাকি অন্যকিছু?

মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবহরের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হচ্ছে। ৮০টিরও বেশি যুদ্ধবিমান বহন করতে সক্ষম এই বিশাল রণতরীটি ইউএস সেন্ট্রাল কমান্ডের অধীনে কাজ করবে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, রণতরীটি এবং এর সহায়ক স্ট্রাইক গ্রুপ সম্প্রতি প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং প্রয়োজনে ইরানে মার্কিন অভিযানে যোগ দিতে প্রস্তুত। একই উদ্দেশ্যে দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস ডোনাল্ড কুক এবং ইউএসএস ম্যাসন, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে। আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রসও দেশটির উদ্দেশ্যে যাত্রা করেছে, যদিও তার নির্দিষ্ট গন্তব্য এখনো জানানো হয়নি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button