আন্তর্জাতিক

এক মাসে ৫৫০ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিত! বাহরাইনের দাবি জানলে অবাক হবেন

ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর দাবি করেছে। তাদের মতে, গত এক মাসে তারা দেশটির দিকে ছোড়া ইরানের অন্তত ৫৫০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। বাহরাইনের সেনাবাহিনী তাদের এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

পোস্টে আরও জানানো হয়, ভূপাতিত হওয়া ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৭৪টি ছিল ব্যালাস্টিক এবং ৩৮৫টি ছিল ড্রোন। বাহরাইনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বেসামরিক অবকাঠামো ও ব্যক্তিগত সম্পত্তি লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি বলেও তারা উল্লেখ করেছে।

শুক্রবার দেশটিতে দুবার সম্ভাব্য হামলার সতর্কবার্তা হিসেবে সাইরেন বাজানো হয়েছিল। সে সময় জনগণকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া, ইরানের পূর্বের একটি হামলায় একটি অজ্ঞাত স্থাপনায় আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এই ঘটনাগুলো চলমান আঞ্চলিক অস্থিতিশীলতারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button