আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি সেনাদের যা ঘটল… ৯ জন গুরুতর আহত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ইসরায়েলের অন্তত ৯ সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুরুতর এবং অন্যরা মাঝারি আঘাত পেয়েছেন বলে জানা গেছে। এই ঘটনাগুলো লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রার মধ্যেই ঘটল, যেখানে তারা প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করেছে। হিজবুল্লাহ এই প্রতিরোধ গড়ে তুলেছে এবং সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে তায়্যেবেহ শহরে হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।





