আন্তর্জাতিক

ইসরাইলে প্রথম হামলা! ইয়েমেনি হুথিদের চাঞ্চল্যকর দাবি, যা জানলে চমকে যাবেন

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী নিশ্চিত করেছে যে তারা দখলদার ইসরাইলের বিরুদ্ধে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর এটাই এই সশস্ত্র গোষ্ঠীর প্রথম হামলার দাবি। গোষ্ঠীটি জানিয়েছে, তারা “সংবেদনশীল ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে” একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা আরও বলেছে, সব ফ্রন্টে “আগ্রাসন” বন্ধ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র আটকেছে। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, “ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, হুমকি আটকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।” এর কয়েক মিনিটের মধ্যেই আইডিএফ দেশজুড়ে মানুষকে সুরক্ষা আশ্রয় ছেড়ে বের হওয়া নিরাপদ বলে ঘোষণা করে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button