আন্তর্জাতিক

এফবিআই প্রধানের ইমেইল হ্যাক! যা ঘটল তাতে চমকে যাবে বিশ্ব

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করে নিয়েছেন ইরানি হ্যাকাররা। এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন এই তথ্য নিশ্চিত করেছেন। হ্যাকাররা কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল থেকে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যেকার ব্যক্তিগত, ব্যবসায়িক এবং ভ্রমণ সংক্রান্ত ছবি ও তথ্য হাতিয়ে নিয়েছেন।

এফবিআই মুখপাত্র বেন উইলিয়ামসন জানান, ‘সম্ভাব্য ঝুঁকি প্রশমিত করতে আমরা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। যেসব তথ্য হ্যাকাররা হাতিয়ে নিয়েছেন, তাতে কোনো সরকারি তথ্য নেই।’ এ সাইবার হামলার পেছনে ‘হানদালা হ্যাক টিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী জড়িত বলে জানা গেছে। এই গোষ্ঠীটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বৃহৎ চিকিৎসা সরঞ্জাম তৈরির প্রতিষ্ঠানের কার্যক্রমেও বিঘ্ন ঘটিয়েছিল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button