আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে তুষারধসে মাটিচাপা পড়লেন ৭ জন! যা ঘটল দুই লেনে

ভারতের জম্মু ও কাশ্মীরে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার বিকেলে শ্রীনগর-লেহ জাতীয় সড়কের জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে পর পর কয়েকটি তুষারধস হয়। এতে সড়কপথে চলাচলকারী বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু হলেও, তুষারের বিপুল পরিমাণ ও পরিস্থিতি প্রতিকূল হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।





