যুদ্ধ সীমান্তে উত্তেজনার চরম! লেবাননে যা ঘটছে তা জানলে চমকে উঠবেন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর তুমুল লড়াই অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। বিশেষ করে সেসব এলাকায় যেখানে ইসরাইলি বাহিনী প্রবেশের চেষ্টা করছে, সেখানেই তাদের প্রতিহত করছে সংগঠনটি।
ইসরাইলি বাহিনী লেবাননের খিয়াম শহর পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। এই লক্ষ্যে অগ্রসর হওয়া ইসরাইলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের তীব্র সংঘর্ষ চলছে। হিজবুল্লাহর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা টায়ার এলাকায় দুটি ইসরাইলি ট্যাংক ধ্বংস করেছে। গত এক সপ্তাহ ধরে এই দুটি পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে।
এছাড়াও, লেবাননের কানতারা এবং মিনিয়ারা শহরেও ইসরাইলি সেনাদের সঙ্গে হিজবুল্লাহর সম্মুখ যুদ্ধ চলমান। খোদ লেবাননের রাজধানী বৈরুতের আকাশে নিচ দিয়ে উড়ে যাওয়া একটি ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ। এই সংঘাত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।





