ইরানের বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলা! যা ঘটল রাতে, জানলে চমকে উঠবেন!

ইরানের রাজধানী তেহরানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। শনিবার ভোরে চালানো এই হামলার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা মেহের জানিয়েছে, এই ঘটনার পর সেখানকার উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধানে মরিয়া হয়ে তল্লাশি চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলার পর ধসে পড়া ভবনের স্তূপ থেকে অনেককে উদ্ধারের চেষ্টা চলছে। তবে এ হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইরানে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। জাতিসংঘের এক সংবাদ সম্মেলনে ইরানি রেড ক্রিসেন্টের প্রতিনিধিদলের প্রধান মারিয়া মার্টিনেজ জানান, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন এবং অনেক উদ্ধারকর্মী তাদের পরিবারের সদস্যদের লাশও খুঁজে পেয়েছেন।





