আন্তর্জাতিক
ইয়েমেন থেকে ইসরাইলে আঘাত! যুদ্ধের নতুন মোড়, যা ঘটবে এরপর?

ইরান-ইসরাইল যুদ্ধের আবহে এবার নতুন মাত্রা যোগ হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। শনিবার ইসরাইলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং হামলা প্রতিহত করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলে হামলা চালানো হয়। এছাড়া, বিয়ার শেবা ও ইসরাইলের প্রধান পারমাণবিক গবেষণা কেন্দ্রের আশপাশে সাইরেন বেজে ওঠে। এতদিন সরাসরি যুদ্ধে অংশ না নিলেও, সানার নিয়ন্ত্রণ ধরে রাখা ইরান সমর্থিত হুতি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।





