ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে মৃত্যু! জানলে শিউরে উঠবেন

গতকাল শুক্রবার ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরাইলের জরুরি সেবাকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের এই হামলায় তেলআবিবে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও, জেরুজালেমে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। এমডিএ আরো জানিয়েছে, ইরানের ওই হামলায় তেল আবিবে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ ইসরাইলি শহর কুসেইফেতে দুই ব্যক্তি আহত হয়েছেন এবং তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর তেলআবিবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে জরুরি উদ্ধারকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। একটি প্রধান সড়কের কিছু অংশ নিরাপত্তার কারণে আংশিকভাবে ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ক্লাস্টার মিউনিশন (এক ধরনের বিভক্ত বোমা) আঘাত হেনেছে। ইরান ও ইসরাইল এর আগেও একে অপরকে ক্লাস্টার বোমা ব্যবহারের জন্য অভিযুক্ত করেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা মধ্য ইসরাইলের বিভিন্ন আঘাতস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে। ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের জেরিকো থেকে বিস্ফোরণের শব্দ এবং জেরুজালেমে বিমান হামলার সাইরেনের শব্দ শোনা গেছে। ইসরাইলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, ইসরাইলের ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং এই হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, দেশের দুটি বৃহৎ ইস্পাত কারখানা ও পারমাণবিক স্থাপনায় হামলার পর ‘ইসরাইলের অপরাধের জন্য কঠিন মূল্য দিতে হবে।’





