আন্তর্জাতিক

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তার, যা ঘটল ভোরের আলোয়!

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে। দেশটির সেপ্টেম্বরে জেন-জি’র নেতৃত্বে হওয়া বিক্ষোভে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তার দায় আছে কিনা, তা তদন্ত করছে পুলিশ। গত ৮ ও ৯ সেপ্টেম্বর নেপালে দুর্নীতিবিরোধী যুব আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এই আন্দোলন শুরু হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ ছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন-পীড়নে অন্তত ১৯ তরুণ প্রাণ হারান।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button