আন্তর্জাতিক
ইরানের আকাশে ফের আতঙ্ক! আবাসিক এলাকায় হামলা, নারী-শিশুসহ নিহত ১৩

ইরানের মধ্যাঞ্চলে আবারও হামলার ঘটনা ঘটেছে। দেশটির কেরমানশাহ প্রদেশের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমন্বিত হামলায় অন্তত ১৩ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছে মেহর নিউজ এজেন্সি। আলজাজিরার সূত্রে জানা গেছে, এই হামলায় নিহতদের মধ্যে রয়েছে দুই শিশু ও চারজন নারী। এমনকি নিহত চার নারীর মধ্যে একজন গর্ভবতীও ছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই মর্মান্তিক হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ইরানের ফিরোজাবাদ শহরেও হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদ সংস্থা আইএসএনএ’র প্রতিবেদন অনুযায়ী, ফিরোজাবাদ শহরের একটি সিমেন্ট কারখানায় মার্কিন-ইসরাইলি হামলায় দুজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন। এই ঘটনা ঘটে যুদ্ধের নীতি লঙ্ঘন করে বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগের মধ্যেই।





