আন্তর্জাতিক
ইরানের ইউরেনিয়াম কেন্দ্রে ইসরাইলের ভয়ংকর হামলা! যা ঘটল রাতে…

ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশের ইউরেনিয়াম উত্তোলন কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই স্থাপনায় আঘাত হেনেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার প্রধান অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ হওয়ায় এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। তবে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে যে হামলার ফলে কোনো তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়েনি এবং কোনো ক্ষতিকর প্রভাব সৃষ্টি হয়নি। এই ঘটনার পর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





