আন্তর্জাতিক
নামাজে বাধা! জেরুজালেমে যা ঘটাল ইসরাইলি বাহিনী, বিশ্বে তোলপাড়

দখলকৃত জেরুজালেমের সালাহ আল-দীন স্ট্রিটে ফিলিস্তিনিদের পবিত্র জুমার নামাজ আদায় করতে বাধা দিয়েছে ইসরাইলি বাহিনী। ওয়াফা নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরাইলি বাহিনী সড়কের ওপর এসে মুসল্লিদের মাত্র তিন মিনিট সময় বেঁধে দেয় স্থান ত্যাগের জন্য। এরপর সেখানে উপস্থিত মুসল্লিদের জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়, যার ফলে তারা নামাজ আদায় করতে পারেননি। এই ঘটনা ইসরাইলি কর্তৃপক্ষের আল-আকসা মসজিদ বন্ধ রাখার প্রতিবাদের ওপর আরও চাপ সৃষ্টি করেছে। উল্লেখ্য, গত ২৮ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে।





