আন্তর্জাতিক

হঠাৎ যা ঘটল! যুদ্ধ ছেড়ে ফিরল মার্কিন রণতরী, কারণ জানলে অবাক হবেন

বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডকে মধ্যপ্রাচ্য সংঘাতে মোতায়েনের পরিকল্পনা থাকলেও একটি রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনার পর সেটি লোহিত সাগর থেকে ভূমধ্যসাগরে ফিরে এসেছে। বর্তমানে গ্রিসের ক্রিট দ্বীপের একটি নৌঘাঁটিতে সেটির মেরামত চলছে।

ইসরাইলের সঙ্গে মিলে ইরানে আগ্রাসন পরিচালনার জন্য যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর আগেই আরব সাগরে মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনসহ বেশ কয়েকটি ডেস্ট্রয়ার ও ব্যাপক সমরাস্ত্র মোতায়েন করেছিল। হাজার হাজার সৈন্য মোতায়েন সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারায় পরে বিশ্বের বৃহত্তম রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড আরব সাগরে মোতায়েন করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র। তবে সেই প্রচেষ্টা মাঝপথেই ব্যর্থ হয়। রহস্যজনক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ১২ মার্চ রণতরীটি লোহিত সাগর থেকে সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে ফিরে যেতে বাধ্য হয়। এএফপি’র এক আলোকচিত্রী নিশ্চিত করেছেন, রণতরীটি গ্রিসের ক্রিট দ্বীপের সৌদা বে নৌঘাঁটিতে ফিরে এসেছে। এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হন।

এই আকস্মিক ঘটনার ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে একটি অপ্রত্যাশিত ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে। রণতরীটির মেরামত শেষে এর পরবর্তী ভূমিকা কী হবে, তা নিয়ে সামরিক মহলে জল্পনা চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button