আন্তর্জাতিক

বিয়ের গুঞ্জন! বয়স নিয়ে যা ফাঁস করলেন আনুশকা, তোলপাড়

দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠির বিয়ের গুঞ্জন নিয়ে তীব্র তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা নিয়ে সম্প্রতি জল্পনা শুরু হয়। তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর টিম, একইসাথে গণমাধ্যমের উপর ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

আনুশকার টিমের পক্ষ থেকে দেওয়া এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার আগে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত। বিবৃতিতে গুজব এবং সঠিক তথ্যের মধ্যে স্পষ্ট পার্থক্য বজায় রাখার উপর জোর দেওয়া হয়। তাদের মতে, অনেক সময় সেই পার্থক্য এড়িয়ে গিয়ে সংবেদনশীল বিষয় নিয়ে শিরোনাম তৈরি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয় এবং এ ধরনের তথ্য প্রকাশের ক্ষেত্রে কিছু সীমারেখা মেনে চলা জরুরি।

শুধু তাই নয়, বিয়ের গুঞ্জনের পর আনুশকার বয়স (৪৪) নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠায় ক্ষোভ প্রকাশ করেছে তার টিম। তারা প্রশ্ন তুলেছে, বারবার একজন নারী অভিনেত্রীর বয়সকে এভাবে সামনে এনে কী বোঝাতে চাওয়া হচ্ছে? ৪৪ বছর বয়সে বিয়ে করা কি অস্বাভাবিক বা বিতর্কিত? পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এমন আলোচনা কেন হয় না এবং নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড রাখা হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছে আনুশকার টিম। তাদের দাবি, পুরুষ অভিনেতাদের মতো নারী অভিনেতাদের প্রতিও সমান সম্মান দেখানো প্রয়োজন।

এই ঘটনা আবারও তারকাদের ব্যক্তিগত জীবন এবং গণমাধ্যমের দায়িত্বশীলতা নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে। ভবিষ্যতে তারকাদের ব্যক্তিগত তথ্য প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম আরও সতর্ক হবে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button