আন্তর্জাতিক

চীনা কলেজে বসন্তকালীন ছুটি: শিক্ষকদের পরামর্শ— ‘বই রেখে প্রেমে পড়ুন, ফুল উপভোগ করুন’

চীনের একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী বসন্তকালীন ছুটির ঘোষণা দিয়েছে। এই ছুটিতে বইপত্র সরিয়ে ‘ফুলের সৌন্দর্য উপভোগ এবং প্রেমে পড়ার’ এক অভিনব আহ্বান জানানো হয়েছে।

ভালো গ্রেড পাওয়ার তীব্র প্রতিযোগিতার জন্য পরিচিত চীনা সমাজে এমন নির্দেশনা বিরল হলেও এর পেছনের কারণ গভীর। মূলত, বিবাহ হার বাড়ানো এবং অভ্যন্তরীণ খরচ সচল করার লক্ষ্যেই কর্তৃপক্ষ এই পথ বেছে নিয়েছে।

চীন সরকারের সম্প্রতি ঘোষিত নীতির অংশ হিসেবে প্রচলিত গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি স্কুলগুলোতে বসন্তকালীন ছুটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব এভিয়েশন তাদের উইচ্যাট অ্যাকাউন্টে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ‘ফুলের দেখা ও রোমান্স উপভোগ’ থিমের এই ছুটি ঘোষণা করেছে।

দেশের উদ্বেগজনক জনতাত্ত্বিক চিত্র এই উদ্যোগের পেছনে বড় কারণ হিসেবে কাজ করছে। টানা চতুর্থ বছরের মতো চীনের জনসংখ্যা হ্রাস এবং সর্বনিম্ন জন্মহারের চ্যালেঞ্জ মোকাবিলায় কর্তৃপক্ষ আশা করছে, শিক্ষার্থীদের পড়াশোনার বাইরে কিছুটা অবসর ও সামাজিক মেলামেশার সুযোগ দিলে তা ভবিষ্যতের জন্মহার পরিবর্তনে সহায়ক হবে।

জনতাত্ত্বিক বিশেষজ্ঞরা এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, তরুণ প্রজন্মকে পরিবার গঠন ও সন্তান লালন-পালনের জন্য উৎসাহিত করতে সমাজের পর্যাপ্ত সময় এবং অর্থের পাশাপাশি এমন সামাজিক পদক্ষেপগুলো অত্যন্ত জরুরি

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button