আন্তর্জাতিক

ভারতীয় সাংবাদিকের চাঞ্চল্যকর তথ্য ইসরাইল সম্বন্ধে

ইরানের পাল্টা হামলার পর ইসরায়েল সরকার সেদেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি ভারতীয সাংবাদিক ব্রজ মোহন সিং তার ইসরায়েল সফর শেষে এই দাবি করেছেন।

সংবাদমাধ্যম দ্য কারেন্ট-এর এক প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক ব্রজ মোহন সিং তার সাম্প্রতিক ইসরায়েল সফর শেষে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র অনেক সময় সাইরেন বাজার আগেই আঘাত হানছে। এমনকি, বারবার নিরাপদ ঘোষণা করা বাঙ্কারগুলির ভেতরেও বহু ইসরায়েলি নিহত হয়েছেন।

ব্রজ মোহন সিং আরও বলেন, সরকার যেসব স্থানকে নিরাপদ বলে উল্লেখ করেছে, সেখানেও সাধারণ মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। হতাহতের প্রকৃত সংখ্যা গোপন রাখতে হাসপাতালগুলোতে জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, যেখানে মরদেহ রয়েছে সেই হাসপাতালগুলোতে যাওয়ার অনুমতি দেওয়া হয় না এবং কোনো ঘটনা ঠিক কোথায় ঘটেছে, সেটিও অনেক সময় সাধারণ মানুষ জানতে পারে না। এছাড়া, ইরানের হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার চিত্র ধারণেও ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দিয়েছে এবং গণমাধ্যমের কভারেজ সীমিত করা হয়েছে।

এই অভিযোগ আন্তর্জাতিক মহলে ইসরায়েলের তথ্য গোপনের বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। সাধারণ মানুষের মাঝে সরকারের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ বাড়ছে, এবং প্রকৃত পরিস্থিতি জানতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button