আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে চট্টগ্রাম বন্দরে জ্বালানি জাহাজ নোঙর

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যে বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেল ও গ্যাসবাহী ৮টি জাহাজ। জাহাজগুলো ইতিমধ্যেই ২৮ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।
বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, জাহাজগুলো নোঙর করেছে এবং সরবরাহ নিরাপদে অব্যাহত থাকবে। তবে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ইতিমধ্যে জ্বালানি তেলের বিক্রির সীমা নির্ধারণ করেছে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচল বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও দুবাইতে অনেক জাহাজ আটকে রয়েছে। এই পরিস্থিতিতেও চট্টগ্রাম বন্দরে সরবরাহ আসা শুরু হওয়ায় অস্থিরতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button