আন্তর্জাতিক

ট্রাম্পকে বিলিয়নিয়ারের খোলা চিঠি: যুদ্ধের ক্ষমতা কে দিল?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে একটি খোলা চিঠি লিখেছেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিলিয়নিয়ার খালাফ আহমেদ আল হাবতুর। চিঠিতে তিনি ট্রাম্পের কাছে জানতে চেয়েছেন, পুরো মধ্যপ্রাচ্যকে ইরানের সঙ্গে যুদ্ধে টেনে নিয়ে আসার ক্ষমতা তিনি কোথায় পেয়েছেন।

বিলিয়নিয়ার হাবতুর তাঁর চিঠিতে প্রশ্ন তুলেছেন, কোন যুক্তিতে ট্রাম্প এমন বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি লেখেন, “আপনি কি ট্রিগার চাপার আগে সম্ভাব্য ক্ষয়ক্ষতিগুলো হিসাব করেছিলেন? এবং আপনি কি ভেবেছিলেন যে এই উত্তেজনার ফলে প্রথমে এই অঞ্চলের দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে!” হাবতুরের মতে, এই অঞ্চলের মানুষের জানার অধিকার আছে যে এটি কি ট্রাম্পের একক সিদ্ধান্ত, নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর সরকারের চাপের ফল।

ইরানে সম্ভাব্য হামলার সমালোচনা করে হাবতুর বলেন, মার্কিন প্রেসিডেন্ট উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এবং আরব দেশগুলোকে এমন এক বিপদের কেন্দ্রে টেনে এনেছেন, যা তারা নিজেরা বেছে নেয়নি। তিনি উল্লেখ করেন, আরব দেশগুলো নিজেদের রক্ষা করতে সক্ষম এবং তাদের শক্তিশালী সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, তাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার অনুমতি কে দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের ‘শান্তি পরিষদ’-এর কথা স্মরণ করিয়ে দিয়ে হাবতুর আক্ষেপ করে লেখেন, শান্তি ও স্থিতিশীলতার নামে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার কালি শুকানোর আগেই আমরা নিজেদেরকে এমন এক যুদ্ধের মুখে দেখতে পাচ্ছি, যা পুরো অঞ্চলকে বিপদে ফেলেছে। তিনি শান্তি স্থাপনের সেই উদ্যোগগুলোর বর্তমান অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button