আন্তর্জাতিক

রমজানে আল আকসায় জুমার নামাজ নিষিদ্ধ, বাড়ছে উত্তেজনা।

ইসরায়েলি কর্তৃপক্ষ পবিত্র আল আকসা মসজিদে রমজানের তৃতীয় জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে পবিত্র নগরী জেরুজালেমের সকল ধর্মীয় স্থাপনা বন্ধ ঘোষণা করা হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

চলতি রমজানে এই ধরনের নিষেধাজ্ঞা এটিই প্রথম। এর আগে প্রথম দুই জুমায় হাজার হাজার ফিলিস্তিনি আল আকসা প্রাঙ্গণে নামাজ আদায় করতে পেরেছিলেন। বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এক ভিডিওবার্তায় এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এই কঠোর সিদ্ধান্তের ফলে পশ্চিম তীর থেকে আল আকসায় নামাজ পড়ার জন্য অনুমোদিত সর্বোচ্চ ১০ হাজার ফিলিস্তিনিও জুমার নামাজ আদায়ে বঞ্চিত হবেন। এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ রমজানে পশ্চিম তীর থেকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল। জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের কাছে অন্যতম পবিত্র স্থান, যা ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ইসরায়েল দখল করে নেয়। এমন একটি পবিত্র মাসে, বিশেষ করে জুমার দিনে নামাজে নিষেধাজ্ঞা সাধারণ ফিলিস্তিনিদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভ সৃষ্টি করেছে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে এমন একটি কঠোর সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এ ঘটনা ফিলিস্তিনিদের ধর্মীয় অধিকার হরণ এবং পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কা তৈরি করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button