আন্তর্জাতিক

ইরান ইস্যুতে চাপ, স্পেনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন ট্রাম্পের

ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় স্পেনের সঙ্গে সকল বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই আকস্মিক সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

বুধবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বৈঠকে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, স্পেন ‘খুবই জঘন্য আচরণ করেছে’। এর প্রতিক্রিয়ায় তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে ‘সব ধরনের লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন।

যুক্তরাষ্ট্র স্পেনের সাথে সমস্ত বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে বলে জানান ট্রাম্প। একই ধরনের সিদ্ধান্তের জন্য তিনি যুক্তরাজ্যেরও তীব্র সমালোচনা করেন, যারা একই কারণে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ট্রাম্পের ভাষ্য, ‘আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করতে যাচ্ছি। স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।’ এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্য জগতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং এর ফলে স্পেনসহ ইউরোপীয় অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্পের এই কঠোর ঘোষণার পর স্পেন কী প্রতিক্রিয়া জানায়, এবং এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্কে কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button