আন্তর্জাতিক

রিয়াদে কানাডার দূতাবাস বন্ধ: নিরাপত্তা পরিস্থিতি ঘিরে নতুন উদ্বেগ!

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কানাডার দূতাবাস বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সহশরীরে উপস্থিতির জন্য নির্ধারিত সকল অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। কানাডিয়ান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ আজ দূতাবাস বন্ধ রাখা হচ্ছে এবং সকল কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। এর ফলে রিয়াদে বসবাসরত কানাডিয়ান নাগরিক এবং দূতাবাস থেকে সেবা প্রত্যাশী সাধারণ মানুষকে ভোগান্তির মুখে পড়তে হতে পারে।

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে সংঘটিত এই হামলায় দূতাবাসের অভ্যন্তরে আগুন ধরে যায় এবং ভবনটির আংশিক ক্ষয়ক্ষতি হয়। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল সংঘাতের চরম উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কবে নাগাদ দূতাবাস আবার খুলবে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এমন পরিস্থিতিতে রিয়াদে কানাডিয়ানদের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button