অর্থনীতি

বন্ড বাজারে নতুন দিগন্ত! গ্রিন ফাইন্যান্সে ঝড় তুলতে বড় চুক্তি

বাংলাদেশে জলবায়ু অর্থায়ন জোরদার এবং গ্রিন বন্ড বাজারের উন্নয়নে এক বড় পদক্ষেপ নিল সিটি ব্যাংক পিএলসি ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি)। ঢাকার সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে সিটি ব্যাংক গ্রিন বন্ড ইস্যু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে এবং ইউএনডিপি থেকে কারিগরি সহায়তাও পাবে।

সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “ইউএনডিপির সাথে আমাদের এই অংশীদারিত্ব টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের গ্রিন বন্ড বাজারের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।” ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান, “এই যৌথ উদ্যোগ বাংলাদেশের নিজস্ব সম্ভাবনা ও প্রয়োজনের সঙ্গে বৈশ্বিক টেকসই অর্থায়ন ব্যবস্থার সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” ধারণা করা হচ্ছে, এই অংশীদারিত্ব ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইস্যুর জন্য মানদণ্ড স্থাপন করবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button